• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
  • |
  • English Version
  • |

ওবায়দুল কাদেরের সঙ্গে সুপ্রিম পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি / ১৬১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

১৪ দলের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারি এ আসনে বর্তমান সংসদ সদস্য। জানা গেছে, তার জায়গায় মনোনয়ন পেতে পারেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান।

জোটের শরিক না হয়েও এবার আসন নিয়ে জোটের ভেতরে ও বাইরে চলছে নানা আলোচনা। এর মধ্যে হঠাৎ আজ শনিবার (১৬ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দেখা গেল সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দুজনের মধ্যে প্রায় আধা ঘণ্টা মতবিনিময় হয়। আলোচনা শেষে দুপুর সোয়া ১টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে বের হন সৈয়দ সাইফুদ্দীন আহমদ।

এ ব্যাপারে জানতে চাইলে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আজ মহান বিজয় দিবস। এ উপলক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। এছাড়া নির্বাচন বিষয়ে কিছু কথা হয়েছে।’ 

নির্বাচন প্রসঙ্গে কী কথা হলো—জানতে চাইলে সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আমাদের কিছু প্রার্থী নিয়ে কথা বললাম। পাশাপাশি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে। আমাদের যেসব আসনে ভালো প্রার্থী আছে, জয়ের ব্যাপারে আশাবাদী—সেসব প্রার্থীদের নিয়ে কথা বললাম। আমাদের কোনো প্রার্থী যেন ভোটের ব্যাপারে বাধা না পায়।’ 

সৈয়দ সাইফুদ্দীন আহমদ আরও বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) আশ্বস্ত করেছেন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে।’ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ